ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ইন্টারনেট পাওয়া যাবে সহজে ও কম দামে

আকাশ আইসিটি ডেস্ক:

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজে ও কম মূল্যে ইন্টারনেট পৌঁছে দিতে নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি।

তারা গত ২ বছর ধরে ‘এয়ারগিগ’ নামের একটি প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেয়া যাবে গিগাবিট গতির ইন্টারনেট। আর সেজন্য প্রয়োজন হবে শুধু বিদ্যুৎ সংযোগ।

এ প্রযুক্তিতে স্যাটেলাইটের চেয়ে কম মূল্যে ইন্টারনেট পৌঁছে দেয়া সম্ভব হবে বলেও মনে করছেন প্রতিষ্ঠানটির গবেষকরা। এমনকি, ভবিষ্যতে এটি ব্যবহার করে মোবাইল অপারেটররাও সেবা দিতে পারবে। আর বাংলাদেশের মতো বাজারগুলোর জন্য প্রযুক্তি আশীর্বাদস্বরূপ হবে বলেও ধারণা করা হচ্ছে।

প্রযুক্তিটির জন্য প্রয়োজন হবে বিদ্যুৎ সংযোগের। এয়ারগিগ প্রযুক্তিতে, প্রতিটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো থাকবে একটি করে ট্রান্সমিটার ইউনিট, যাকে তারা বলছে ‘এগ’। খুঁটি থেকে খুঁটিতে সংযোগ সৃষ্টি করে ইন্টারনেটের প্রবাহ তৈরি করবে ইউনিটগুলো। যোগাযোগের জন্য ইউনিটগুলো ব্যবহার করবে উচ্চ ফ্রিকুয়েন্সির নেটওয়ার্ক।

এই বিশেষ নেটওয়ার্কের সিগন্যাল চারদিকে ছড়িয়ে না পড়ে, বিদ্যুতের তারের গায়ে ‘লেপ্টে’ থাকবে। ফলে নেটওয়ার্ক সিগন্যালের মান ওঠানামা করবে না।

এরপর গ্রাহক পর্যায় সংযোগ পৌঁছে দিতে ব্যবহার করা হবে ফাইভজি নেটওয়ার্ক প্রযুক্তি। এর মধ্যেই এটিঅ্যান্ডটি পরীক্ষা করে দেখেছে, এ প্রযুক্তির মাধ্যমে ৯০ গিগাবিট গতির সংযোগ তৈরি করা যাবে। সেটি ৫০ থেকে ১০০ মেগাবিটে ভাগ করে গ্রাহক পর্যায় দেয়া যাবে ইন্টারনেট সেবা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ইন্টারনেট পাওয়া যাবে সহজে ও কম দামে

আপডেট সময় ০৭:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮