ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকের নতুন এআই সরাবে আপত্তিকর কনটেন্ট

আকাশ আইসিটি ডেস্ক:

ঘৃণা ছড়ায় এমন আক্রমণাত্মক পোস্ট কমাতে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থা বানাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুক। এ ব্যবস্থা ছবি বা ভিডিওতে থাকা টেক্সট শনাক্ত করতে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করবে।

ছবি বা ভিডিও থেকে লেখা নিয়ে তা লিখিত টেক্সট আকারে নিয়ে আসার টুল নতুন নয়, তবে আকার, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রতিদিন শেয়ার করা ছবি আর প্লাটফর্মগুলোতে সমর্থিত ভাষার সংখ্যার কারণে প্রতিষ্ঠানটিকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে- এমনটাই বলা হয়েছে আইএএনএসের প্রতিবেদনে।

রজেটা নামের এ এআই ব্যবস্থা দিয়ে ফেসবুক প্রতিদিন কার্যকরভাবে শত কোটিরও বেশি ছবি আর ভিডিও ফ্রেইমকে এ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে পারবে।

এ প্রক্রিয়ায় যাচাই শেষে কোনো কনটেন্ট নীতিমালা লঙ্ঘনকারী মনে হলে তা তাৎক্ষণিকভাবে নিচের দিকে নামিয়ে দেয়া হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ‘ছবির মধ্যে থাকা টেক্সট আর কোনো প্রসঙ্গে এটি বলা হয়েছে তা বুঝতে পারা আমাদের ব্যবস্থাগুলোকে সক্রিয়ভাবে অনুপযুক্ত কনটেন্ট আর ক্ষতিকর কনটেন্টগুলো শনাক্ত আর আমাদের সম্প্রদায়কে নিরাপদ রাখতে সহায়তা করে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকের নতুন এআই সরাবে আপত্তিকর কনটেন্ট

আপডেট সময় ০৭:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮