ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সূর্যের আলোয় চলবে ফেসবুকের নতুন অফিস

আকাশ আইসিটি ডেস্ক:

পরিবেশবান্ধব নতুন অফিস চালু করেছে ফেসবুক। পরিবেশ সুরক্ষার নানা ভাবনা থেকে এই অফিস তৈরি করা হয়েছে। অফিসের বিদ্যুতের চাহিদা পূরণেও থাকছে পরিবেশবান্ধব ব্যবস্থা। জলবিদ্যুতের বদলে বসানো হয়েছে সোলার প্যানেল।

এখন থেকে সূর্যের আলোয় চলবে অফিসের যাবতীয় কর্মকাণ্ড। ফেসবুকের প্রধান অফিস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। সেই পুরনো অফিস লাগোয়াই নতুন একতলা অফিসটি বানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।

৫ লাখ ২৩ হাজার বর্গফুটের ওই অফিসটির নকশা করেছেন প্রকৌশলী ফ্রাঙ্ক গেহরি। এই অফিসে একসঙ্গে বসে কাজ করতে পারবেন ২০০০ কর্মচারী। অফিসটি ১৮ মাসেরও কম সময়ের মধ্যে নির্মাণ করা হয়েছে। এমপিকে ২১ নামে অফিসের ছাদে রয়েছে ৩.৬ একরের একটি বাগান। তাতে ২০০-এর বেশি গাছ। আরও রয়েছে আধাকিলোমিটার হাঁটাপথ।

বিদ্যুতের চাহিদা মেটাতে ১.৪ মেগাওয়াটের ফটোভলটাইক সৌর প্যানেল। বছরে ২০ লাখ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এ থেকে। এতে আরও থাকছে পানি রিসাইক্লিং ব্যবস্থা। বছরে ৬ কোটি ৪০ হাজার লিটার পানির অপচয় বন্ধ করবে। সম্প্রতি ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ইনস্টাগ্রামে ওই নতুন ভবনের সুদৃশ্য ও মনোরম ছবিও শেয়ার করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে, ভবনের ভেতরে এক প্রান্ত থেকে একটি হাঁটাপথ শুরু হয়ে আরেক প্রান্তে শেষ হয়েছে। পথ বরাবর সাজানো রয়েছে পাঁচটি ডাইনিং অঞ্চল। বিভিন্ন স্থানে ১৫টি শিল্পকর্মও বসানো হয়েছে। অফিস ভবনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর টাউন স্কয়ার। আরেকটি হচ্ছে অ্যাম্ফিথিয়েটার স্টাইলের আঙিনা যা ভবনটিকে গেহরি ফ্রাঙ্কের নকশায় বানানো অপেক্ষাকৃত ছোট এমপিকে ২০-এর সঙ্গে সংযুক্ত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সূর্যের আলোয় চলবে ফেসবুকের নতুন অফিস

আপডেট সময় ০১:৫৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮