ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

বিএনপি-জামায়াতের ৩০০ ভুয়া ফেসবুক আইডি গুজব ছড়াচ্ছে

অাকাশ জাতীয় ডেস্ক:  

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, বিএনপি-জামায়াতের ৩০০ ভুয়া ফেসবুক আইডি থেকে গুজব ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, এসব অ্যাডমিন দেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে। এসব আইডি থেকে তথ্য ছড়ানোর উদ্দেশ্য সরকার তথা আওয়ামী লীগদলীয় এমপিদের চরিত্র হনন করা। আমরা গুজব শনাক্ত করার জন্য পিআইডিতে একটি গুজব প্রতিরোধ সেল করছি। এই সেলের কাজ হবে কোনটা গুজব সেটি শনাক্ত করা। কারণ গুজব ছড়ানো অপরাধের পর্যায়ে পড়ে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নুরজাহান বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, গুজব ছড়িয়ে পড়ার আগেই আমরা সেটা প্রতিরোধ করতে চাই। আমরা যে সেল করব তাতে তিনটি বিভাগে বিভক্ত হয়ে তরুণরা কাজ করবে।

তিনি বলেন, টেলিভিশন টকশোর সময় ফেসবুক পেজে বাজে মন্তব্য করা হয়। আওয়ামী লীগের এমপিদের বিরুদ্ধে গালিগালাজ করা হয়। বিএনপি-জামায়াতের ৩০০ ফেসবুক পেজ থেকেই এগুলো করা হচ্ছে। এদের অর্থায়ন করে বিএনপি-জামায়াত। তাদের অর্থের অভাব নেই। আমরা টেলিভিশন চ্যানেলগুলোকে বলব যাতে তারা এই ধরনের অশালীন গালিগালাজ করতে না পারে সে বিষয়ে সতর্ক হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

বিএনপি-জামায়াতের ৩০০ ভুয়া ফেসবুক আইডি গুজব ছড়াচ্ছে

আপডেট সময় ১১:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮