ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা ৩ দিনের রিমান্ডে

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ধানমন্ডি থানার তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলার মুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) কায়সারুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সন্ত্রাস দমন বিষয়ক পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ ফুয়াদ জামানকে গ্রেফতার করে। ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়ারে অভিযোগে বুধবার রাজধানীর হাতিরঝিল থেকে তাকে গ্রেফতার করার কথা জানিয়েছে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, ফুয়াদ ফেসবুকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে গত ১৫ আগস্ট একটি পোস্ট দিয়েছিলেন। এর প্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে।২০১০ সালের জানুয়ারিতে পুরনো কেন্দ্রীয় কারাগারে সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৬:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮