ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

‘রাস্তায় দাঁপিয়ে বেড়ানো আলেকজেন্ডাররা কারা?’

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পুলিশ সড়কের শৃঙ্খলা ফেরাতে যত কঠোর পদক্ষেপই নিচ্ছে না কেন; তা রাজনৈতিক নেতাকর্মীরা মানছে না।

তিনি প্রশ্ন রেখে বলেন, রাস্তায় দাঁপিয়ে বেড়ানো আলেকজেন্ডাররা কারা? পুলিশ কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না? ঢাকা, সাভারসহ সারাদেশে একই চিত্র। এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না।

ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ১১তম সভায় সভাপতিত্ব হিসেবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন: পুলিশ পলিটিক্যাল কাউকে কিছু বলে না, এটা কেমন কথা! ঝাঁকে ঝাঁকে আলেকজান্ডার দাপিয়ে বেড়াচ্ছে। ঢাকার নেতাদের সতর্ক করে রাখছি- এ বিষয়ে আপনারা নজর না দিলে অচিরেই কর্মী হারাবেন।

সড়ক দুর্ঘটনা সম্পর্কে সতর্ক করে কাদের বলেন: শরীর মেরামত করা গেলেও মাথা মেরামত করা যায় না। সকলকে হেলমেট পরতে হবে, শুধু পুলিশকে দিয়ে হবে না। এ বিষয়ে রাজনৈতিক নেতা-কর্মীদের বিশেষ করে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। না হলে এটা সফল করা যাবে না।

‘পুলিশ যে উদ্যোগ নিয়েছে আমি তার সাধুবাদ জানাই। এটা দৃশ্যমান, শহরের সকলেই হেলমেট ব্যবহার করছেন। তবে পুলিশকে বলব একটি দিকে বিশেষভাবে খেয়াল রাখতে, মোটর সাইকেলে বাচ্চাদের উঠানো হলে যেন তাদের মাথায়ও অভিভাবকরা হেলমেট পরান এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

মহাসড়কের দুর্ঘটনারোধে লেগুনা, ইজিবাইক এবং সিএনজি যেন মহাসড়কে না চলতে পারে সে বিষয়ে আরো কঠোর হওয়ার নির্দেশনা দেন মন্ত্রী।

ঢাকা জোনের হাইওয়ে পুলিশের ডিআইজিকে নির্দেশনা দিয়ে তিনি বলেন, এখানে বসে শুধু সিদ্ধান্ত নিলেই হবে না, সেটার বাস্তবায়ন করতে হবে। আমাদের কাজগুলো যদি উপকারভোগীদের কাছে না পৌঁছায়, তাহলে আমাদের এখানে বসার কি? ম্যানম্যান-প্যানপ্যান করলে হবে না।

জনবল সংকট থাকলে প্রয়োজন হাইওয়ে পুলিশকে জেলা পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

আগামী ১৬ সেপ্টেম্বর রোববার জাতীয় সংসদ অধিবেশনে সড়ক পরিবহণ আইন-২০১৮ উত্থাপন করা হবে বলেও সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন: রোববার আমি আইনটি সংসদে উত্থাপন করব। এরপর আইনটি স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হবে। স্ট্যান্ডিং কমিটি যদি তাদের কাজ দ্রুত শেষ করতে পারে, তাহলে এ অধিবেশনে আর তা সম্ভব না হলে অক্টোবরের মাঝামাঝি সময় এ সরকারের মেয়াদের শেষে সংক্ষিপ্ত অধিবেশনে আইনটি পাস করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

‘রাস্তায় দাঁপিয়ে বেড়ানো আলেকজেন্ডাররা কারা?’

আপডেট সময় ১১:২৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮