ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লিডসের বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড অর্জন

আকাশ আইসিটি ডেস্ক:

লিডস কর্পোরেশন লিমিটেড বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০১৮ তে দুই বিভাগে চ্যাম্পিয়ন এবং একটিতে প্রথম রানারআপ হয়েছে। সম্প্রতি তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সম্মাননা তাদের হাতে তুলে দেন।

কনজ্যুমার-ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ফিন্যান্স বিভাগে চ্যাম্পিয়ন হয় লিডসের আইলাইফ এবং ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস, এডুকেশন বিভাগে চ্যাম্পিয়ন হয় লিডসের লিডস এডুচেইন। এ ছাড়া লিডস ফার্মাচেইন, ভোক্তা খুচরা ও বিতরণ বিভাগের প্রথম রানারআপ হয়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন লিডসের হেড অব ডিজিটাল ইনোভেশন শামসুল হক এবং হেড অব সেন্টার পয়েন্ট অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স রেজাউল জলিল।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০১৮ বেসিসের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের সবচেয়ে বড় আইসিটি অ্যাওয়ার্ড। এবার ৩৫ ক্যাটাগরিতে ৭৬টি পুরস্কার দেয়া হয়।

তবে ৩৫ ক্যাটাগরি থেকে ৩২টি দলকে চীনের গুয়াংঝুতে অনুষ্ঠিতব্য অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত করা হয়েছে। যার মধ্যে লিডসের আইলাইফ ও লিডস এডুচেইন অংশগ্রহণ করবে।

কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন লিডসের সিইও রানা সোহেল, সিআইও প্যাপিয়াস হাওলাদার ও জেনারেল ম্যানেজার মঞ্জুর-ই-খুদা।

উল্লেখ্য, ১৯৯২ সালে লিডস কর্পোরেশন লিমিটেড প্রতিষ্ঠিত হয়। গত ২৬ বছরে বাংলাদেশ ও বিশ্বের ছোট, মাঝারি ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে আইসিটি সমাধান প্রদানে লিডস কর্পোরেশন জনপ্রিয় একটি নাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লিডসের বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড অর্জন

আপডেট সময় ০৯:১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮