ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

রাজপথেই খালেদা জিয়ার মুক্তি: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার চায় না খালেদা জিয়া জামিনে মুক্তি পাক। সেই জন্য আইনি প্রক্রিয়ায় তার মুক্তি সম্ভবপর নয়। তার মুক্তির একটিই পথ- সেটি হল রাজপথ।

বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, মূল মামলায় জামিন হওয়ার পরও সরকার ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। খালেদা জিয়াকে ছাড়া, বিএনপিকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।

তাই স্পষ্ট করে বলতে চাই- সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন, ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন দেশে আর হতে দেয়া হবে না।

সভাপতির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বারবার জনগণের সঙ্গে প্রতারণা করা যায় না। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন এ দেশে আর হবে না। আজ সারা দেশ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।

ড. মোশাররফ বলেন, আগামী নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা অংশগ্রহণ করব এবং এ দেশের জনগণ খালেদা জিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিত্বশীল সরকার গঠন করবে। আপনারা যারা প্রশাসনের লোক আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, আপনাদের কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ভবিষ্যতেও কাজ করতে হবে।

দুপুর ১২টা ৫ মিনিটে বিএনপি নেতাদের পানি পান করিয়ে প্রতীকী অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

রাজপথেই খালেদা জিয়ার মুক্তি: মওদুদ

আপডেট সময় ০৪:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮