ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণা

অাকাশ জাতীয় ডেস্ক:

সাংবাদিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করেছে সরকার। ওয়েজ বোর্ড গঠনের ৭ মাস ১৩ দিন পর এমন ঘোষণা এল।

মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়। যা গত ১ মার্চ থেকে কার্যকর ধরা হয়েছে।

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে সরকার, যা গত ১ মার্চ থেকে কার্যকর ধরা হয়েছে।

আদেশে আরও বলা হয়, নবম মজুরি বোর্ডের পেশ করা অন্তর্বর্তীকালীন প্রতিবেদন পরীক্ষান্তে সরকার সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোতে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মীদের জন্য মূল বেতন (অষ্টম মজুরি বোর্ড ঘোষিত) ৪৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা করল। অন্তর্বর্তীকালীন এই সুবিধা পরবর্তীতে ঘোষিতব্য সামগ্রিক বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করা হবে।

এর আগে, গত ২৯ জানুয়ারি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে ১৩ সদস্যের নবম ওয়েজ বোর্ড গঠন করে সরকার।

এই বোর্ডকে ছয় মাস অর্থাৎ গত ২৯ জুলাইয়ের মধ্যে সরকারের কাছে সুপারিশ করতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ে ওয়েজবোর্ড সুপারিশ করতে না পারায় বোর্ডের মেয়াদ তিন মাস বাড়ানো হয়।

সংবাদিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ২০১২ সালের ১৮ জুন অষ্টম ওয়েজ বোর্ড গঠন করেছিল সরকার। এর কয়েক মাস পর ৫০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দেয়া হয়, যা ২০১২ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়।

২০১৫ সালে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর থেকে নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন সাংবাদিকদের সংগঠনগুলো। এই দাবিতে দীর্ঘদিন কর্মসূচিও পালন করে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণা

আপডেট সময় ০৬:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮