ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির মামলায় জামিন পেলেন মোজাম্মেল

অাকাশ জাতীয় ডেস্ক:

মিরপুর থানার চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক জামিনের এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া যুগান্তরকে জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জ্যোতির্ময় বড়ুয়া জানান, কথিত মিরপুর রোড শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক মো. দুলাল নামের এক ব্যক্তি গত ৪ সেপ্টেম্বর মোজাম্মেল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

এর আগে কথিত চাঁদাবাজির মামলায় গত ৫ সেপ্টেম্বর রাতে মোজাম্মেলকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার পুলিশ।

পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আদালত সেদিন মোজাম্মেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর গত শনিবার মোজাম্মেলকে মিরপুর থানার চাঁদাবাজির মামলায় পুনরায় পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে মিরপুর থানার পুলিশ। আদালত অবশ্য এ মামলায় মোজাম্মেলকে পুনরায় রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে সেদিন তাকে কারাগারে পাঠান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির মামলায় জামিন পেলেন মোজাম্মেল

আপডেট সময় ০৬:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮