ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাইফুলের রুমে বৈদ্যুতিক তার দেখে পুলিশকে খবর দেয় ম্যানেজার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাত ৩ টার দিকে সাইফুলের কক্ষে বৈদ্যুতিক তার দেখে বাইরে থেকে তালা লাগিয়ে ‍দেন হোটেল ম্যানেজার। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালের মালিক নুরুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট সদস্যদের অভিযানে নিহত হন সাইফুল ইসলাম। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাঠি গ্রামের আবুল খয়েরের ছেলে।

৭ আগস্ট সাইফুল চাকরির কথা বলে খুলনা থেকে ঢাকায় আসেন। তিনি ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নুরুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শেরে-বাংলা নগর থানার ওসি তার পাশের হোটেল ওলিও হ্যাভেনে আর নতুন কোনও অতিথি তুলতে না করেন। সে সময় তিনিও তার হোটেলে নতুন অতিথি উঠাতে বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু তার হোটেলটি কলাবাগান থানা এলাকায় পড়ায় তিনি কোনও সিদ্ধান্ত নিতে পারেননি।

তিনি জানান, রাত তিনটার দিকে হোটেল ম্যানেজার সাইফুল তাকে ফোন করে জানান যে, হোটেলের এক অতিথির চলাচল সন্দেহজনক। তার কক্ষে উঁকি দিয়ে বৈদ্যুতিক তার দেখা গেছে। তাই কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ করে পুলিশে খবর দেওয়া হয়েছে।

নুরুল ইসলাম বলেন, পুলিশ হোটেলের বয়, গার্ড ও ম্যানেজারসহ ১২ জনকে নিয়ে গেছে। একজন গার্ডকে ছেড়ে দিয়েছে।

রাতের পর থেকে আর ম্যানেজার সাইফুলের সাথে যোগাযোগ করা যায়নি বলে জানান হোটেল মালিক।

উল্লেখ্য হোটেল ওলিও ও হ্যাভেনের মূল মালিক বিশিষ্ট মুক্তিযোদ্ধা হোটেল এরাম ইন্টারন্যাশনালের মালিক ফিরোজ চৌধুরী। হোটেল ওলিও গত মার্চ মাস থেকে লিজে চালাচ্ছেন নুরুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাইফুলের রুমে বৈদ্যুতিক তার দেখে পুলিশকে খবর দেয় ম্যানেজার

আপডেট সময় ০৭:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭