ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুইজারল্যান্ডের মাটিতে তৈরি হচ্ছে শ্রীদেবীর মূর্তি

আকাশ বিনোদন ডেস্ক:

উডের ‘চাঁদনী’ প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। তার অনুপস্থিতি এখনও বিটাউনে দৃশ্যমান। বেদনার দাগ মুছেনি শ্রীদেবীর ভক্ত-অনুরাগীদের হৃদয় থেকে।

এর মধ্যে যে খবরটি শ্রীদেবীর ভক্তদের উচ্ছ্বসিত করবে, তা হল ভূস্বর্গ সুদূর সুইজারল্যান্ডে তৈরি হতে যাচ্ছে শ্রীদেবীর মূর্তি। খবর হিন্দুস্তান টাইমস।

উদ্যোগটি নিয়েছে খোদ সুইজারল্যান্ড সরকার। তাদের এমন উদ্যোগের পেছনে রয়েছে ১৯৮৯ সালের প্রেক্ষাপট।

সেই সময় শ্রীদেবী অভিনীত ‘চাঁদনী’ ছবিটি সুপার-ডুপার হিট হয়। শ্রীদেবীর অভিনয়ে মুগ্ধ হন সিনেমাপ্রেমী দর্শক।

আর এ ‘চাঁদনী’ ছবির সঙ্গে সুইজারল্যান্ডের রয়েছে বিশেষ একটি সম্পর্ক।

কারণ ছবিটির পরিচালক যশ চোপড়া এ ছবিটির বেশিরভাগ শুটিং সে দেশে করেছিলেন।

সেই সময় ছবির শুটিংয়ের পাশাপাশি সুইজারল্যান্ডের পর্যটনশিল্পের জন্য বহুবার প্রমোশনও করেছিলেন শ্রীদেবী।

আর সে কথা মাথায় রেখেই এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে সুইজারল্যান্ড সরকার।

সুইজারল্যান্ডের পর্যটনশিল্পে বলিউড এ কিংবদন্তির ভূমিকাকে সম্মানার্থে সে দেশের মাটিতে শ্রীদেবীর মূর্তি তৈরি করা হচ্ছে বলে জানায় দেশটির এক সরকারি মুখপাত্র।

উল্লেখ্য, ২০১৬ সালে বলিউডের খ্যাতনামা পরিচালক যশ চোপড়ার মূর্তিও সুইজারল্যান্ডে তৈরি করেছে সে দেশের সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুইজারল্যান্ডের মাটিতে তৈরি হচ্ছে শ্রীদেবীর মূর্তি

আপডেট সময় ০২:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮