ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক

জাতীয় পার্টির শাসন এখন অপরিহার্য হয়ে পড়েছে

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, আগামী নির্বাচনে প্রমাণ হবে দেশের রাজনীতিতে জাতীয় পার্টি বিগ ফ্যাক্টর।

প্রমাণ হবে দেশের মানুষ জাতীয় পার্টির উন্নয়ন কর্মকাণ্ড ভোলেনি, মানুষ এখনও রাজনীতির জীবন্ত কিংবদন্তি হুসেইন মুহম্মদ এরশাদকে ভালোবাসেন। রোববার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

রুহুল আমিন হাওলাদার বলেন, আওয়ামী লীগ ও বিএনপির ২৭ বছরের শাসনে দেশবাসী এখন বিরক্ত। তারা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সুশাসন ফিরে পেতে চান। তিনি বলেন, প্রমাণ হয়েছে জাতীয় পার্টি ছাড়া দেশে আর কেউ সুশাসন দিতে পারবে না।

দেশের সহিংস রাজনীতি বন্ধে, জাতীয় পার্টির শাসন এখন অপরিহার্য হয়ে পড়েছে। এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও মেজর (অব.) খালেদ আখতার উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু

জাতীয় পার্টির শাসন এখন অপরিহার্য হয়ে পড়েছে

আপডেট সময় ০১:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮