ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বন্ধ ‘পাঠাও পে’ সেবা

আকাশ আইসিটি ডেস্ক:

অনুমোদন না থাকায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় রাইড শেয়ারিং সেবা প্রতিষ্ঠান পাঠাও এর ওয়ালেট সেবা ‘পাঠাও পে’ বন্ধ হয়ে গেছে। পাঠাও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া ‘পাঠাও পে’ নামক ওয়ালেট সেবা চালু করায় তা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস বিভাগ এই নির্দেশনা দেয়। এ ধরনের অননুমোদিত সেবা মানি লন্ডারিংয়ের ব্যবহার হওয়ার আশংকা থাকায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ‘পাঠাও’কে এই সেবা চালুর অনুমতিই দেয়া হয়নি, সেখানে তারা এই সেবা চালু রাখলে তা হবে আইন লঙ্ঘন, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএফআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট) এ বিষয়ে ব্যবস্থা নেবে।

রাইড শেয়ারিং ছাড়াও পাঠাওয়ের কুরিয়ার এবং ফুড ডেলিভারি সেবা রয়েছে। ছয় সপ্তাহ আগে পাঠাও তাদের গ্রাহকদের জন্য ‘পাঠাও পে’ নামে এই ওয়ালেট সেবা চালু করে। এখানে ‘পাঠাও পয়েন্ট’ নামে ডিজিটাল মানি সংরক্ষিত থাকে এবং গ্রাহক পাঠাও এর বিল পরিশোধে তা ব্যবহার করতে পারেন।

রাইড শেয়ারিং সেবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর একজন কর্মকর্তা জানান, রাইড শেয়ারিং গাইডলাইন অনুসারে এধরনের ওয়ালেট সেবা চালুর কোনো এখতিয়ার নেই পাঠাওয়ের। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে পাঠাও তাদের পাঠাও পে সেবা বন্ধ করে দিয়েছে। তবে যেসব গ্রাহকের ওয়ালেট এখনো ডিজিটাল মানি সংরক্ষিত আছে তারা তা ব্যবহার করতে পারবেন।

পাঠাওয়ের সিইও হুসেইন মো. ইলিয়াস ঢাকাটাইমসকে বলেন, পাঠাও পে সেবাটি আপাতত বন্ধ রয়েছে। প্রযুক্তিগত উন্নত, সেবার মান বৃদ্ধির জন্য সিস্টেমটি আমরা কাজ করছি। বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও আলোচনা চলছে আমাদের। এছাড়াও আমাদের ব্যাংকিং পার্টনার করার বিষয়ে কথা বলছি। আশা করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা আবারও সার্ভিসটি পুনরায় চালু করতে পারবো। তবে যেসব গ্রাহকের ক্রেডিট রয়েছে তারা লেনদেন করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বন্ধ ‘পাঠাও পে’ সেবা

আপডেট সময় ০৭:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮