ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

ছবি ও বিল বোর্ড লাগিয়ে আ’লীগের মনোনয়ন পাওয়া যাবে না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ছবি ও বিল বোর্ড লাগিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া যাবে না। যারা জনগণের পাশে থেকে দেশের উন্নয়নের কাজ করছে তারাই মনোনয়ন পাবেন।

উত্তরবঙ্গে সাংগঠনিক সফরের প্রথম দিন শনিবার বিকালে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেতু মন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। আগামীতে উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করতে হবে।

কাদের বলেন, বিএনপি গত ১০ বছরে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি আর পারবে না। তাই বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না।

আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেখ কুদরত ই-ইলাহী কাজলের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, অসীম কুমার উকিল, আহমেদ হোসেন, ব্যারিস্টার বিল্পব বড়ুয়া, আনোয়ার হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

ছবি ও বিল বোর্ড লাগিয়ে আ’লীগের মনোনয়ন পাওয়া যাবে না: কাদের

আপডেট সময় ০৭:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮