ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আ’লীগ নার্ভাস হয়ে আবোলতাবোল বলছে: মঈন খান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ নার্ভাস হয়ে গেছে। তাই তারা আবোলতাবোল বলছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে যুব জাগপার কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, এই সরকার যদি তাদের ভেতরে এই আতঙ্ক থেকে বেরিয়ে আসতে চায়- তাহলে তার একমাত্র উপায় হলো একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেয়া, যার মাধ্যমে জনগণ যাকে চায় সেই ইচ্ছার প্রতিফলন ঘটাবে।

তিনি বলেন, এ দেশের রাজনৈতিক সমস্যার সমাধান আওয়ামী লীগ করতে পারবে না। এ দেশের রাজনৈতিক সমস্যা দূর করতে হলে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

মঈন খান আরও বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে তার সঙ্গে আলোচনায় বসতে হবে। মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে। এছাড়া এ দেশে রাজনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব না।

আওয়ামী লীগের এত ভয় কীসের প্রশ্ন তুলে বিএনপির এ নেতা বলেন, তারা উন্নয়নের জোয়ারে দেশকে ভাসিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ যদি তাদের ভোট দেয় তাহলে তারা পাবেই। ভোটের মাধ্যমেই তারা পুনরায় সরকার গঠন করবে। তাহলে এত ভয় পাচ্ছে কেন তারা?

এখানে কঠিন সত্য হচ্ছে আওয়ামী লীগ নিজেও জেনে গেছে এ দেশের মানুষ ইতিমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে। এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলেই তারা আজকে ভীত, সন্ত্রস্ত ও আতঙ্কিত-যোগ করেন মঈন খান।

সম্মেলনের আহ্বায়ক আরিফুল হক তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপার ব্যারিস্টার তাসমিয়া প্রধান, খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

আ’লীগ নার্ভাস হয়ে আবোলতাবোল বলছে: মঈন খান

আপডেট সময় ০৬:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮