ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে

গোবিন্দর হৃদয় নাড়া দিয়েছিলেন যেসব বলি অভিনেত্রী

আকাশ বিনোদন ডেস্ক:

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অভিনেতা গোবিন্দ। নর্মদা আহুজা এবং যশবর্ধন নামের দুই সন্তানসহ স্ত্রী সুনিতার সঙ্গে সুখের সংসার করছেন এ তারকা।

তবে জানেন কি স্ত্রী সুনিতাকে এঙ্গেজমেন্ট পড়িয়েও বিয়ে ভেঙ্গে দিতে চেয়েছিলেন তিনি! এছাড়াও অভিনয় ক্যারিয়ারে তিনি একাধারে নিলম, দিব্যা ভারতী, জুহি চাওলা ও শেষপর্যন্ত রানি মুখার্জির তিনি প্রেমে পড়েছিলেন।

৯০ দশকের অন্যতম জনপ্রিয় হিরো গোবিন্দ এর মুখেই জানা গেছে এসব তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, গোবিন্দা যখন উঠতি হিরো, সেই সময় তার সঙ্গে পরিচয় হয় সে সময়ের নবাগত নায়িকা নিলমের। নিলমকে প্রথম দেখেই প্রেমে পড়েন গোবিন্দ।

এক সাক্ষাৎকারে গোবিন্দা জানান, সাদা শর্টস পরে, চুল ছেড়ে দেওয়া নিলমকে যখন দেখেছিলাম, তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি।

কিন্তু একসঙ্গে ছবিতে অভিনয় করার সময়ও নিলমকে মনের কথা বলতে পারেন নি গোবিন্দ।

ঠিক এসবের মাঝেই সুনিতার সঙ্গে গোবিন্দর বিয়ে ঠিক করেন তার মা। মায়ের চাপে বিয়েতে রাজি হলেও নিলমের প্রতি মন পড়ে থাকে তার।

সাক্ষাৎকারে গোবিন্দা বলেন, বাগদানের পর নিলমের মত করে নিজেকে তৈরি করতে হবে বলে বারবার চাপ দিতেন তিনি সুনিতাকে। এ কথা শুনে রেগে যেতেন সুনিতা। তর্কে জড়িয়ে পড়তেন তারা। একসময় সুনিতার সঙ্গে এনগেজমেন্ট ভেঙে দেন গোবিন্দ।

নিলমকে মন থেকে চেয়েও মায়ের চাপে সুনিতাকে বিয়ে করতে হয় বলে ওই সাক্ষাৎকারে জানান গোবিন্দ।

শুধু তাই নয়, নিলমের পাশাপাশি জুহি চাওলা এবং দিব্যা ভারতীকেও পছন্দ করতেন তিনি। দিব্যাকে দ্বিতীয় স্ত্রী বানাবার স্বপ্নও দেখতেন গোবিন্দ। এর জন্য সুনিতাকে সব সময় মনের দিক থেকে তৈরি থাকতে হবে বলেও জানান।

শেষ দিকে এসে বাঙালি কন্যা রানি মুখার্জির সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন গোবিন্দা। গুঞ্জন ছিল ‘হাদ কার দি আপনে’ নামক শুটিংয়ের সময় রানির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গোবিন্দ।

এ সময় রানির মন পেতে ফ্ল্যাট থেকে শুরু করে দামি উপহার এবং গাড়িও কিনে দেন তিনি রানিকে। কিন্তু শেষ পর্যন্ত রানির সঙ্গেও ভেঙে যায় গোবিন্দার সম্পর্ক। এ বেলায়ও স্ত্রী সুনিতার চাপে পড়েই সে সম্পর্ক আর বেশিদূর গড়ায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

গোবিন্দর হৃদয় নাড়া দিয়েছিলেন যেসব বলি অভিনেত্রী

আপডেট সময় ০৬:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮