ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা জাতীয় পার্টি অর্জন করেছে: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক: 

ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা জাতীয় পার্টি অর্জন করেছে বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির যৌথ সভায় তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি। সেই লক্ষে তৃণমূলের নেতাকর্মীদের কমিটি গঠনের তাগাদা দেন তিনি।

এইচ এম এরশাদ বলেন, জনগণ চায় জাতীয় পার্টি আবারও ক্ষমতায় আসুক। তাই জনগণের দাবি পূরণে ক্ষমতায় আসতে হবে। আগামী ৬ অক্টোবরের মহাসমাবেশে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও জানান এরশাদ।

এর আগে শুক্রবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন পরিদর্শনে এসে এ সাবেক রাষ্ট্রপতি বলেছিলেন, আমরা আর বিরোধী দলে থাকতে চাই না, এবার আমরা ক্ষমতায় যেতে চাই।

সংসদে দুই নম্বর চেয়ারে বসতে চাই না বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা জাতীয় পার্টি অর্জন করেছে: এরশাদ

আপডেট সময় ১২:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮