ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির চিঠি

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করতে চায় বিএনপি। আগামী রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাক্ষাৎ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিবের কাছে দেয়া হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান শুক্রবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ১০ সদস্যের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে।

স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কারাগারে আদালত বসানোসহ খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আলোচনা করবেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসনকে অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে বিশেষ করে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার অনুরোধ জানাবেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির চিঠি

আপডেট সময় ০৮:২৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮