ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

যে কোনো সময় গণজোয়ার: খন্দকার মাহবুব

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়া রাষ্ট্রীয় ষড়যন্ত্র নয়, রাষ্ট্রীয় সন্ত্রাসের মোকাবেলা করছেন। বর্তমান সরকার এখন মাতাল হয়ে গেছে। তাই তারা যা খুশি তাই করছে। এদেরকে দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। তাই যে কোনো সময় গণজোয়ার হতে পারে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কবলে খালেদা জিয়া: আরেকটি ৫ জানুয়ারির নির্বাচনের প্রতিধ্বনি’ শীর্ষক সভার আয়োজন করে চেতনা বাংলাদেশ।

সংগঠনটির সভাপতি শামীমা রহিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

জনগণই রাজপথ দখল করে সরকারকে লাল কার্ড দেখিয়ে বিতারিত করবে মন্তব্য করে খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়াকে মুক্তি করতে ও নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপিকে রাজপথ দখল করা লাগবে না। জনগণই রাজপথ দখল করে সরকারকে বিতারিত করবে।

তিনি সরকারের উদ্দেশে বলেন, আপনারা চেয়েছেন খালেদা জিয়াকে কারাগারে রেখে তাকে তিলে তিলে মারবেন। কিন্তু দেশের জনগণ তা সহ্য করবে না। তাকে সুচিকিৎসার ব্যবস্থা করুন। তা না হলে বাংলার মাটিতে গণবিস্ফোরণ ঘটবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

যে কোনো সময় গণজোয়ার: খন্দকার মাহবুব

আপডেট সময় ০৮:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮