ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট ‘থাকছে না’ নতুন আইফোনে

আকাশ আইসিটি ডেস্ক: 

নতুন আইফোনের পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হচ্ছে না বলে জানিয়েছেন অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো। আগের বছর আইফোন ঢ-এ টাচ আইডি বাদ দিয়ে ফেস আইডি যোগ করে অ্যাপল। ধারণা করা হচ্ছিল নতুন বছরের আইফোনগুলোতে পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বসানো হবে। কিন্তু সে ধারণা উড়িয়ে দিয়েছেন কুয়ো।

অ্যাপল বিষয়ে সঠিক তথ্য জানানোয় খ্যাতি রয়েছে কেজিআই সিকিউরিটিস-এর সাবেক এই বিশ্লেষকের। কুয়ো তার নতুন গবেষণা নথিতে বলেন, চলতি বছর বা সামনের বছর নতুন আইফোনগুলোর পর্দার নিচে টাচ আইডি দেখা যাবে না- খবর প্রযুক্তি সাইট ভার্জের কুয়ো’র ধারণা মতে, অ্যাপল এমন সিদ্ধান্ত নিয়েছে কারণ ওলেড পর্দার ক্ষেত্রে এ ধরনের সেন্সরের ব্যবহার সীমিত। পুরো পর্দার বদলে শুধু একটি নির্দিষ্ট জায়গায় কাজ করে এটি। সম্প্রতি গুজব শোনা গেছে নতুন গ্যালাক্সি এস১০-এ পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করবে স্যামসাং।

ফলে প্রতিষ্ঠান দু’টির ফ্ল্যাগশিপ ডিভাইসের ক্ষেত্রে একটি বড় পার্থক্য হবে এটি। এদিকে ১২ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এবারে নতুন তিনটি আইফোন উন্মোচন করা হতে পারে বলে আগেই আভাস পাওয়া গেছে। নতুন এই ডিভাইসগুলোতেও টাচ আইডি’র বদলে ফেস আইডি ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট ‘থাকছে না’ নতুন আইফোনে

আপডেট সময় ০৭:৩৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮