ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

আমি প্রধানমন্ত্রীকে দেখে কাঁদি: মান্না

অাকাশ জাতীয় ডেস্ক:

‘যুক্তফ্রন্ট’ নামে নতুন গঠিত রাজনৈতিক জোট ও এর সঙ্গে যুক্ত কয়েকজনকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরস মন্তব্য করেন।

ওইদিন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মান্না একসময় আমাদের দলে (আওয়ামী লীগ) ছিলেন। তিনি বেশ ভালো লেখেন। যখন আওয়ামী লীগে এলেন, আমি বললাম, যখন অন্য দল করতেন তখন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি বেশি লিখতেন। তো এখন আমাদের পক্ষেও কিছু লেখেন। এ কথা শুনেই মান্না, জুড়ে দেয় কান্না।’

নেপালে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরে গত রোববার গণভবনে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর মুখ খুললেন মাহমুদুর রহমান মান্না।

বুধবার নাগরিক ঐক্য আয়োজিত এক অনুষ্ঠানে মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমি কাঁদি। হ্যাঁ, আমি কাঁদি, প্রধানমন্ত্রীকে দেখে কাঁদি। আওয়ামী লীগকে দেখে কাঁদি। আর আমি যদি লিখি, তাহলে চোর বলে লিখতে হবে। লিখতে গেলে শেষ করা যাবে না।’

তিনি বলেন, ‘এই সরকার চোর। এই সরকারকে জনগণ আর চায় না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শেয়ারবাজার, বন-জঙ্গল, পানি, পাথর, কয়লা, জমি-সব খেয়েছে এই সরকার।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘এ সরকারকে জনগণ চায় না। জনগণ বোঝে, কাকে কীভাবে শায়েস্তা করতে হয়। সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেটে ত্রাস করেছে, খুলনায় করেছে, রাজশাহীতে করেছে। সিলেটে ত্রাস করেও জিততে পারেনি। জনগণ জবাব দিয়েছে।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ইভিএমের জন্য যে এলসি খোলা হয়েছে, টাকা কই? হিসাব নেয়া হবে। সরকারের পতন ঘটাতে হবে। আমরা সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। এই দাবিতে রাজপথে নামব। আমাদের আন্দোলনের মুখে সরকারকে মাথা নত করতে হবে’।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

আমি প্রধানমন্ত্রীকে দেখে কাঁদি: মান্না

আপডেট সময় ১১:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮