ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

দুর্ঘটনার কবলে অর্জুন রামপাল, ছিঁড়ে গেছে লিগামেন্ট

আকাশ বিনোদন ডেস্ক:

হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড রাবন অর্জুন রামপাল। এমআরআই রিপোর্ট বলছে লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।

শনিবার এক দুর্ঘটনায় এভাবে আহত হলেন এ বলিউড শক্তিমান অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, অর্জুন রামপালের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তবে চোট কতটা গুরুতর তা জানা যায়নি। শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অর্জুন রামপাল। সেখানে দেখা যায়, তাকে এমআরআই মেশিন থেকে বের করছেন চিকিৎসকরা।

ভিডিওটি পোস্টের পর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন অর্জুনের ভক্তরা। তবে দুশ্চিন্তা রয়েছে আরও কিছু ব্যাপারে।

তা হল আর মাত্র চার দিন পর মুক্তি পেতে যাচ্ছে অর্জুন রামপাল অভিনীত ছবি ‘পল্টন’।

বর্তমানে ছবিটির প্রচারে বিভিন্ন স্থানে ঘুরছেন তিনি। আর ঠিক এ সময় ঘটল দুর্ঘটনাটি। কিছু দিন আগে ‘পল্টন’ ছবি মুক্তির জন্য আশীর্বাদ নিতে ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরে গিয়েছিলেন অর্জুন।

১৯৬৭ সালে ভারতের সিকিম সীমান্তে নাথুলা ও চো লা সংঘর্ষকে ভিত্তি করে তৈরি হয়েছে ‘পল্টন’ ছবির চিত্রনাট্য।

ছবিটি পরিচালনায় রয়েছে জেপি দত্ত। অর্জুন রামপাল ছাড়াও এ ছবিতে দেখা যাবে ইশা গুপ্তা ও জ্যাকিশ্রফকে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

দুর্ঘটনার কবলে অর্জুন রামপাল, ছিঁড়ে গেছে লিগামেন্ট

আপডেট সময় ১১:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮