ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: বাসের সুপারভাইজার গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলে বাসের ভেতরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করার মামলায় টিটি ট্রাভেলস বাসের সুপারভাইজার এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে এরশাদকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করে তারা। জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশিকুজ্জামান আগামীকাল মঙ্গলবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেছেন।

অন্যদিকে টাঙ্গাইল কারাগারে নিরাপদ হেফাজতে থাকা ওই তরুণীকে তাঁর ভাইয়ের জিম্মায় হস্তান্তরের আদেশ দিয়েছেন আদালত। এরপর মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত ৩১ আগস্ট শুক্রবার গ্রেপ্তার হওয়া বাসের হেলপার নাজমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে স্বীকার করেন, বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে তিনি ও সুপারভাইজার বাসের ভেতরে ধর্ষণ করেন।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা ওই তরুণী ঈদুল আজহার আগে রাজধানীতে বড় বোনের বাড়িতে বেড়াতে যান। ২৩ আগস্ট তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে বড় বোন সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে টহলরত পুলিশ দল ওই এলাকার নৈশপ্রহরী শাহ আলমের মাধ্যমে জানতে পারে যে, বাসস্ট্যান্ডে টিটি ট্রাভেলসের একটি বাসের ভেতরে নারীর কান্নার শব্দ শোনা যাচ্ছে। এ খবর পেয়ে ওই টহলদল বাসটিতে গিয়ে প্রতিবন্ধী এক তরুণীকে উদ্ধার করে। এ সময় ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানায়। পরে পুলিশ ওই বাসের হেলপার নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: বাসের সুপারভাইজার গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮