ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি কর্মকর্তার আত্মহত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত এক বাংলাদেশি কর্মকর্তা ‘আত্মহত্যা’ করেছেন। স্থানীয় সময় রোববার বিকালে কুইনসের সেন্ট আলবেন্স এলাকার বাড়ির বেইজমেন্টে নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন বলে এনওয়াইপিডির পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত হেমায়েতের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায়। ২০০০ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এর পাঁচ বছর পর তিনি এনওয়াইপিডিতে যোগ দেন। এ কর্মকর্তা স্ত্রী ও সাড়ে ৩ বছর বয়সী ছেলেসহ পরিবারের সদস্যদের নিয়ে সেন্ট আলবেন্সের বাড়িতে থাকতেন। তিনি যখন বাড়ির বেইজমেন্টে আত্মহত্যা করেন, তখন তার স্বজনরা বাসাতেই অবস্থান করছিলেন।

হেমায়েত কেন আত্মহত্যা করেছেন প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। তবে তার পরিচিতদের ধারণা, দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের জন্যে হেমায়েতের মরদেহ সিটি মেডিকেল এক্সামিনারের অফিসে নিয়ে গেছে পুলিশ। সেখান থেকে হেমায়েতের মরদেহ ফেরত দেয়ার পর স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জ্যামাইকা মুসলিম সেন্টারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, এনওয়াইপিডিতে ৪৯ হাজার পুলিশ কর্মকর্তা রয়েছে। তাদের মধ্যে থাকা এক হাজারেরও বেশি বাংলাদেশির অন্যতম ছিলেন হেমায়েত। চলতি বছর হেমায়েতসহ এনওয়াইপিডির মোট পাঁচজন অফিসার আত্মহত্যা করেছেন। অন্যদিকে অনাবাসী বাংলাদেশিদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা বাড়ছে। গত ৪ আগস্ট নিউইয়র্কে নাদিয়া আফরোজ সুমি (৩২) নামের এক বাংলাদেশি নারী আত্মহত্যা করেন। তিনি নিজ সন্তানের সামনে গলায় ফাঁস দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি কর্মকর্তার আত্মহত্যা

আপডেট সময় ০১:২৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭