ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

আন্দোলনের নামে সহিংসতা হলে সমুচিত জবাব দেয়া হবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐকমত্য ও আন্দোলনের নামে যদি সহিংসতা সৃষ্টি করা হয়, তা হলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভোগড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিআরটি প্রকল্প ও সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, গত চার বছরে বিএনপি আন্দোলনের ডাক দিয়ে কখনই সফলতার মুখ দেখেনি। জনগণ বিএনপিকে ভয় পায়; কারণ তাদের আন্দোলন মানেই জ্বালাও-পোড়াও।

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে মন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশেই সময় ও খরচ সাশ্রয়ের জন্য ইভিএম প্রযুক্তি ব্যবহার করছে। তাই আওয়ামী লীগ ইভিএম ব্যবহারের পক্ষে।

সড়ক পরিবহনমন্ত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের কাজে গাফিলতির কারণে সানাউল হক এবং লিয়াকত আলী নামে দুই প্রকল্প পরিচালককে কারণ দর্শাও নোটিশ দেন। এ ছাড়া গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজাকে সতর্ক করে দেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

আন্দোলনের নামে সহিংসতা হলে সমুচিত জবাব দেয়া হবে: কাদের

আপডেট সময় ০৮:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮