ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী

এই মুহূর্তে জাতীয় দলে আশরাফুলের জায়গা নেই: নান্নু

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামীকাল সোমবার মোহাম্মদ আশরাফুলের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। তাই জাতীয় দলে ফেরার ব্যাপারে খুবই আশাবাদী তিনি। তবে এই মুহূর্তে আশরাফুলকে জাতীয় দলে জায়গা দেওয়া বেশ কঠিনই মনে করছেন নির্বাচকরা।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘অনেকদিন ধরেই সে (আশরাফুল) আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে তাঁকে। আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য ফিটনেস আছে কি না, সেটা দেখতে হবে। তারপর এক বছর যাওয়ার পর বোঝা যাবে তাঁর ফিটনেস কোন পর্যায়ে আছে। ’

তবে জাতীয় দলে ফেরার জন্য আশরাফুলের বয়স কোনো বাধা নয় বলে মনে করছেন প্রধান নির্বাচক, ‘হ্যাঁ, এটা ঠিক তাঁর বয়স হয়ে গেছে। তারপরও আমি বলব সে আমাদের দেশের জন্য অনেক ভালো ক্রিকেট খেলেছে। অবশ্যই তাঁর সামর্থ্য আছে ভালো কিছু করার। তবে আমি বলব, এই মুহূর্তে জাতীয় দলে তাঁর কোনো জায়গা নেই। ’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। ২০১৩ সালে এই নিষেধাজ্ঞা পান তিনি। আগামীকাল ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে শেষ হবে তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ।

অবশ্য বিপিএলের দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল আশরাফুলকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছিল। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তাতে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে তাঁর।

৬১ টেস্ট খেলে ছয়টি শতক ও আটটি অর্ধশতকসহ দুই হাজার ৭৩৭ রান করেছেন আশরাফুল। ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান তিন হাজার ৪৬৮। যার মধ্যে আছে তিনটি শতক ও ২০টি অর্ধশতক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

এই মুহূর্তে জাতীয় দলে আশরাফুলের জায়গা নেই: নান্নু

আপডেট সময় ০৭:১৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮