ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

শেষ সময়ে এসে সব সরকার স্বৈরাচারী: নোমান

অাকাশ জাতীয় ডেস্ক:

মেয়াদের শেষ সময়ে এসে সব সরকার স্বৈরাচারী হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বলেছেন, এ সরকারের সময় শেষ হয়ে আসছে। আর সেটা বুঝতে পেরে আওয়ামী লীগ এখন স্বৈরাচারের পথেই হাঁটছে।

রবিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানবন্ধনটির আয়োজন করে।

সরকার স্বৈরাচারী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘তারা সাধারণ মানুষসহ বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। আইয়ুব খান ও এরশাদ সরকারে মতো বর্তমান সরকারেরও হাতিয়ার লাঠি আর টিয়ার গ্যাস। তারা এখন সংবিধান মানছে না।’

সরকার সংবিধানের রক্ষক হয়ে ভক্ষণ করছে বলেও দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তার মতে, দেশে সুশাসন নেই এবং দেশ অর্থনৈতিকভাবে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের ছিল না। তারা রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে দিয়েছে সরকার টেকার মতো নয়, সরকারকে মেরামত করতে হবে।’

শিক্ষার্থীদের আন্দোলনকে প্রথমে সমর্থন জানানো সরকারের একটা কৌশল ছিল বলেও মনে করেন নোমান। ‘জাতি যখন এক, তখন সরকার শিক্ষার্থীদের সমর্থন জানায়। এরপরে তাদের চিরাচরিত স্বভাব প্রকাশ পায় শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর মধ্য দিয়ে। এই হামলা থেকে সাংবাদিকরাও রেহাই পাননি।’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানান আব্দুল্লাহ আল নোমান।

আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিএনপির স্ব-নির্ভরবিষয়ক সম্পাদক সদস্য শিরিন সুলতানা, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

শেষ সময়ে এসে সব সরকার স্বৈরাচারী: নোমান

আপডেট সময় ০৬:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮