ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

দেশের মানুষ এখন আর বিএনপিকে বিশ্বাস করে না: সেতুমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সরকার পতনের আন্দোলন এখন কোটা সংস্কার আন্দোলনের পিঠে ভর করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জামালদি মেঘনা ঘাট প্রকল্প এলাকায় এক আলোচনায় সভায় এসব কথা বলেন তিনি। আসন্ন ঈদে যানজট নিরসনে করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, দেশের মানুষ এখন আর বিএনপিকে বিশ্বাস করে না। বেগম জিয়ার জেল জীবন আর অসুস্থতা নিয়ে বিএনপি যে নোংরা রাজনীতি করছে, তা এখন জনগণের কাছে স্পষ্ট। যানজট প্রসঙ্গে তিনি বলেন, রমজানের ঈদে যানজট ছিল না আর কোরবানির ঈদেও যানজটের তেমন শঙ্কা নেই। আগামী বছর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট থাকবে না বলে জানান তিনি।

তিনি বলেন, ইতোমধ্যে গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কমেছে। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু চালু হওয়ার পর যানজট আর থাকবে না। তিনি আরও বলেন, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এবার ছাত্রসমাজকে কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে দলটি, যা কখনোই পূরণ হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা কমেছে, তবে প্রাণহানি বেড়েছে। এছাড়াও দুর্ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে মিথ্যাচার করা হয় বলে জানান তিনি। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। এ সময় মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক জনপথ ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

দেশের মানুষ এখন আর বিএনপিকে বিশ্বাস করে না: সেতুমন্ত্রী

আপডেট সময় ০৬:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮