ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

লর্ড কারলাইলকে ভারতে প্রবেশ করতে না দেয়ায় বিএনপি মর্মাহত: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ব্রিটিশ ‘হাউস অব লর্ডসে’র সদস্য লর্ড কারলাইলকে ভারতে প্রবেশ করতে না দেওয়ায় বিএনপি মর্মাহত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

দিল্লি বিমানবন্দর থেকে লর্ড কারলাইলকে ফিরিয়ে দেওয়ার খবরে ‘বিস্ময়’ প্রকাশ করে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে মুক্ত চিন্তা অনুশীলনের সঙ্গে এই ঘটনা সামঞ্জস্যপূর্ণ নয়।

বিএনপি মহাসচিব বলেন, তারা মনে করেন, বাংলাদেশের সরকার খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অন্যায়ভাবে কারারুদ্ধ করেছে, যার কারণে এদেশে গণতন্ত্র অনুশীলনে যে বাধা সৃষ্টি হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্য বিশ্বখ্যাত আইনজীবী লর্ড কারলাইল দিল্লিতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। বাংলাদেশ সরকার তাকে ভিসা না দেওয়ার কারণেই লর্ড কার্লাইল ভারতে আসতে চেয়েছিলেন। তাকে ভারতে প্রবেশ করতে না দেওয়ায় তারা মর্মাহত।

মির্জা ফখরুল বলেন, তারা বিশ্বাস করেন, বাংলাদেশে ‘চলমান দুঃশাসনের’ বিরুদ্ধে জনগণের অব্যাহত আন্দোলনের প্রতি মুক্ত বিশ্বের সমর্থন থাকবে।

এদিকে জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বিএনপির চেয়ারপারসনের ব্রিটিশ আইনি পরামর্শক লর্ড কারলাইলের বিষয়ে বলেন, ‘তাকে দিল্লি থেকে ব্রিটেনে ফেরত যেতে বলা হয়েছে। ভারতে আসতে দিল না কেন তা নিয়ে কথা বলবো না। এটা ভারত সরকারের বিষয়। কিন্তু তিনি বাংলাদেশ আসতে পারলেন না কেন? প্রশ্নটি বাংলাদেশ সরকারকে করতে চাই। একজন মানুষের আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে। খালেদা জিয়া সে অধিকার থেকে বঞ্চিত।’

প্রসঙ্গত, বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লর্ড কারলাইল। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দেশটিতে প্রবেশের অনুমতি না দিয়ে দুই ঘণ্টা পর লন্ডনের ফিরতি ফ্লাইটে তুলে দেয়।

লর্ড কারলাইলকে ভারতে প্রবেশ করতে না দেওয়ার কারণ ব্যাখা করে নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়, তিনি ‘অনুপযুক্ত ভিসা’ বহন করছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

লর্ড কারলাইলকে ভারতে প্রবেশ করতে না দেয়ায় বিএনপি মর্মাহত: ফখরুল

আপডেট সময় ০৬:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮