ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

বৃহত্তর গণআন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করা হবে: আমান

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

তিনি বলেন, তাকে (খালেদা) মিথ্যা মামলায় মিথ্যা সাজা দেওয়া হয়েছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হোক আর যদি তা না দেয়া হয় তাহলে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার চিকিৎসা, অবৈধ সাজা বাতিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন আমান। তারেক জিয়া সাইবার ফোর্স নামের একটি সংগঠন মানববন্ধনের আয়োজন করে।

আমান বলেন, ‘আমাদের নেত্রী আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই নেত্রীকে আজ যা ইচ্ছা তাই বলা হচ্ছে। খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারনেই স্বৈরতন্ত্রের পতন হয়ে গণতন্ত্র মুক্ত হয়েছিল। আজ সেই গণতন্ত্র বন্দি, গণতন্ত্রের নেত্রী আজ বন্দী।’

বিএনপির এই নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘শেখ হাসিনা যদি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনের স্বপ্ন দেখেন, সেই নির্বাচন বাংলাদেশে আর হবে না, হতে দেওয়া হবে না। বাংলাদেশে নির্বাচন হতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ প্রয়োগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বেগম খালেদা জিয়া আবার রাষ্ট্র প্রধান হবে।’

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আয়োজক সংগঠনের সভাপতি ফাতেমা খানমের সভাপতিত্বে এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, রফিক শিকদার, জাগপার সাধারন সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সংগঠনের সাধারন সম্পাদক পলাশ মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বদরুল আলম রানা , সাংগঠনিক সম্পাদক শান্ত ইসলাম জুম্মন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

বৃহত্তর গণআন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করা হবে: আমান

আপডেট সময় ০১:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮