ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ সভা, কমিটি গঠন ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইসলামী আন্দোলন প্রতিনিধিদলের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

আবারও হাসপাতালে ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ অসুস্থ হলে বৃহস্পতিবার সকাল আটটার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন।

রিজভী বলেন, ‘গতকাল বিএনপি মহাসচিবের চাচা ব্যাংককে মারা যান। আজ তার মরদেহ এয়ারপোর্টে আসলে সেখানে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মির্জা ফখরুল। পরে সকাল আটটার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ মনিরুজ্জামানের তত্ত্বাবধানে আছেন তিনি।’

বিএনপি মহাসচিবের অসুস্থতার খবর শুনে ইউনাইটেড হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন দলটির অনেক নেতাকর্মী।

গত ২ এপ্রিলও বুকে ব্যথা ও প্রেসার কম নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন মির্জা ফখরুল। এরপর বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয় তার। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে পরদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি

আবারও হাসপাতালে ফখরুল

আপডেট সময় ১২:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮