ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ সভা, কমিটি গঠন ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইসলামী আন্দোলন প্রতিনিধিদলের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

সিটি নির্বাচনের পর খালেদার মুক্তির আন্দোলন: দুলু

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী ৩০ জুলাইয়ের তিন সিটি করপোরেশন নির্বাচনের পর বিএনপির কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেছেন, বিএনপির এবারের আন্দোলনে প্রয়োজনে জেলের তালা ভেঙে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগর বিএনপির এক বর্ধিত সভায় এসব কথা বলেন দুলু।

দলের চেয়ারপারসনের মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিজয়ী করতে করণীয় ঠিক করতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

প্রধান বক্তার বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই। এখন একটাই লক্ষ্য, বেগম জিয়াকে মুক্ত করা। সিটি নির্বাচনের পর তার মুক্তির আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে জেলের তালা ভেঙে বেগম জিয়াকে মুক্ত করা হবে।

তিনি বলেন, সিটি নির্বাচনে রাজশাহীতে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থীকে অবৈধভাবে বিজয়ী করার জন্য পাঁয়তারা করছে। কিন্তু রাজশাহীবাসী কোনোভাবেই এটা হতে দেবে না। এটা করতে চাইলে রাজশাহী শহর দখল করে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহামান মিনু। তিনি বলেন, সিটি নির্বাচনে বীরের বেশে জিততে হবে। দেশে গণতন্ত্র রক্ষা করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তাই সিটি নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভায় বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা কামরুল মনিরও অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম কে আনোয়ার, সামসুল আলম প্রামানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ ও সাবেক এমপি আব্দুল গফুর। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও সিটি নির্বাচনে দলের প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

সভায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জাল হোসেন তপু, মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, বগুড়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মান্নাত, জয়পুরহাট বিএনপির সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, নওগাঁর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নাটোরের সাধারণ সম্পাদক আমিনুল হক, বগুড়ার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন, চাপাইনবাবগঞ্জ বিএনপির সহ-সভাপতি মবিনুল রহমান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি

সিটি নির্বাচনের পর খালেদার মুক্তির আন্দোলন: দুলু

আপডেট সময় ১০:২২:০১ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮