ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ সভা, কমিটি গঠন ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইসলামী আন্দোলন প্রতিনিধিদলের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১ প্রশাসনে প্রটোকলের নামে জুনিয়রদের ওপর নির্যাতন, দুর্নীতির বীজ বপন হচ্ছে:মোহাম্মদ মুনীর চৌধুরী প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনা সরকারের জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

কোটা সংস্কারের দাবির আন্দোলন বিএনপির ষড়যন্ত্র: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে এর পেছনে বিএনপির ষড়যন্ত্র আছে বলে দাবি করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সাধারণ ছাত্র-ছাত্রীর কোনো সম্পর্ক নেই বলে মনে করেন তিনি।

হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াত যখন সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করে সুবিধা করতে পারেনি তখন ছাত্রদের কোটার নাম করে পেছন থেকে মদদ দিয়ে পরিকল্পিতভাবে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।’

সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বর্তমান সরকার বেইমানি করছে’ বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাব দেন হানিফ।

এই আন্দোলনের সঙ্গে বিএনপি জড়িত এর সপক্ষে যুক্তি দিয়ে হানিফ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা কোনো ছাত্র আন্দোলনের অংশ হতে পারে না। এই ঘটনাগুলো প্রমাণ করে কোটা সংস্কার নিয়ে আন্দোলন বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের অপকৌশল।’

আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, ‘অশুভ চক্রের বিরুদ্ধে ছাত্রসমাজ সোচ্চার হয়েছিল, এর দায়দায়িত্ব তারাই বহন করবে। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। ছাত্রলীগ ছাত্র সংগঠনের ঐতিহ্যের ধারক বাহক। সেই ছাত্র সংগঠন নিয়ে কটূক্তি তারাই করতে পারে যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয়। ছাত্রলীগ দ্বারা কখনোই বিশ্ববিদ্যালয়সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়নি, আশা করি কখনো হবে না।’

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি

কোটা সংস্কারের দাবির আন্দোলন বিএনপির ষড়যন্ত্র: হানিফ

আপডেট সময় ০৫:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮