ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

বিএনপি নির্বাচন গণতন্ত্রের ধার ধারে না: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি নির্বাচন গণতন্ত্রের ধার ধারে না। তারা গণতন্ত্রকে ব্যবহার করে নাশকতা অন্তর্ঘাত এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাইছে।

যাতে বিচার-আচার বন্ধ হয়ে যায়, যুদ্ধাপরাধীরা মুক্তি পায় এবং দুর্নীতির অপরাধে দণ্ডিত ব্যক্তিরা কারাগার থেকে বেরিয়ে আসে। শনিবার কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, অপরাধীদের মুক্তি দেয়ায় বিএনপির মূল রাজনীতি। সেই রাজনীতির অংশ হিসেবে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে কোনো পন্থায় কারাগার থেকে মুক্ত করার চক্রান্তে তারা লিপ্ত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলিম স্বপনসহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশি সুস্থ

বিএনপি নির্বাচন গণতন্ত্রের ধার ধারে না: ইনু

আপডেট সময় ০৫:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮