ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

রণবীরের সঙ্গে দৌড়ে হেরে গেলেন সালমান

আকাশ বিনোদন ডেস্ক:

সালমান খানের রেস থ্রি সিনেমার রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে রনবীর কাপুর অভিনীত সঞ্জু সিনেমা। শুক্রবার সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

সিনেমাটি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সালমান খানের ‘রেস থ্রি’ এবং আমির খানের ‘দঙ্গল’ কে অগ্রিম অর্থ পাওয়ার দিক থেকে পেছনে ফেলে দিয়েছে।

ভারতীয় বক্স অফিসের মতে ‘সঞ্জু’ মুক্তির আগে প্রায় ২০ কোটি ৫০ লাখ রুপি সংগ্রহ করতে পেরেছে। যেখানে ‘রেস থ্রি’ পেয়েছিল ১৯ কোটি ১৬ লাখ রুপি।

দেশটির মোট ২৩০০ প্রেক্ষাগৃহের ৪২০০ স্ক্রিনে সিনেমাটি মুক্তি পেয়েছে। মাল্টিপ্লেক্সগুলোতে রেকর্ড পরিমাণের টিকিট বিক্রি হচ্ছে। রাজকুমার হিরানী পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিকে তার জীবনের উত্থান-পতন সবকিছুই তুলে ধরা হয়েছে সিনেমাতে।

এতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। মা নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা, বাবা সুনীল দত্তের ভূমিকায় পরেশ রাওয়াল এবং সঞ্জুর বর্তমান স্ত্রী মান্যতা হিসেবে থাকছেন দিয়া মির্জা। একটি বিশেষ চরিত্রে আছেন আনুশকা শর্মা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

রণবীরের সঙ্গে দৌড়ে হেরে গেলেন সালমান

আপডেট সময় ০৬:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮