ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পানামা পেপারস কাণ্ডে অমিতাভের বিরুদ্ধে তদন্তে আয়কর দপ্তর

অাকাশ বিনোদন ডেস্ক:

পানামা পেপারস কাণ্ডে আগেই নাম জড়িয়েছিল অমিতাভ বচ্চনের। এবার তা নিয়ে তদন্তে নামল আয়কর দপ্তর। অমিতাভসহ পানামা পেপারস কাণ্ডে ‌যাদের নাম উঠেছে তাদের ব্যাপারে খোঁজ-খবর নিতে আয়কর দপ্তর ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে একজন কর্মকর্তাকে পাঠাল।

সম্প্রতি পানামা পেপারস কাণ্ডে নাম জড়ানোয় প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন নওয়াজ শরিফ। ওই একই কাণ্ডে নাম রয়েছে ভারতের বেশকিছু বিশিষ্ট ব্যক্তিত্বসহ বলিউডের কয়েকজন তারকার। আয়কর দপ্তরের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, তদন্তে কোনো কমতি নেই। এ ব্যাপারে বিদেশ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এর আগে গত বছর অমিতাভ বচ্চন জানিয়েছেন, বিদেশে তাঁর কোনো ব্যবসা নেই। বিদেশ থেকে তিনি ‌যে অর্থ আয় করেন তা আসে দেশের আইন মেনেই। এখন বিগ বি’র ওই বক্তব্য খতিয়ে দেখছে আয়কর দপ্তর। এ ব্যাপারে এক উচ্চপদস্থ কর্মকর্তাকে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পানামার আইনি সহায়তা সংস্থা মোসাক ফনসেকা সম্প্রতি ফাঁস করে দুনিয়ার ৫০টি দেশের ১৪০ জন রাজনীতিবিদের বিদেশে ব্যাংক আকাউন্ট রয়েছে। সেখানে জমা রয়েছে বিপুল পরিমাণ অর্থ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পানামা পেপারস কাণ্ডে অমিতাভের বিরুদ্ধে তদন্তে আয়কর দপ্তর

আপডেট সময় ০৬:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭