ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনা সরকারের জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ভুতুড়ে বিদ্যুৎ বিল গ্রহণযোগ্য নয়: এরশাদ উল্লাহ এমপি নানাবাড়ি বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার বিয়ের দাবিতে ১২ দিন ধরে তরুণীর অবস্থান, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি যে কোনো অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির নেতৃত্বে যুদ্ধাপরাধীদের ঐক্য হয়েছে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সমগ্র জাতীয় ঐক্য শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয়েছে। আর খালেদা জিয়া ও বিএনপির নেতৃত্বে পাকিস্তানপন্থি রাজাকার, জঙ্গি এবং যুদ্ধাপরাধীদের ঐক্য গঠিত হয়েছে। সুতরাং খালেদা জিয়া ও বিএনপি যতক্ষণ পর্যন্ত রাজাকার, জঙ্গি এবং যুদ্ধাপরাধীদের নেতৃত্ব দেবে ততক্ষণ পর্যন্ত তারা জাতীয় ঐক্য করতে পারবে না।’

শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্রকামী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে সরকার পতন ঘটানো হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এই মন্তব্য করেন।

ইনু বলেন, ‘বিএনপির জাতীয় ঐক্যও হবে না, আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করার কাজও সফল হবে না। সুতরাং আইন অনুযায়ী খালেদা জিয়াকে সাজা ভোগ করতে হবে এবং তিনি নির্বাচনের জন্য অযোগ্য প্রমাণিত হবেন।’

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আন নুর জায়েদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির নেতৃত্বে যুদ্ধাপরাধীদের ঐক্য হয়েছে: ইনু

আপডেট সময় ০৩:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮