ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

সালমান শাহকে নিয়ে চলচ্চিত্র

অাকাশ বিনোদন ডেস্ক:

মৃত্যুর ২১ বছর পরও দর্শকদের হৃদয়ে এখনও সমানভাবে গেঁথে আছেন মহানায়ক সালমান শাহ। অকাল প্রয়াত এ নায়ক এখনও আলোচনার শীর্ষে। সাম্প্রতিক সময়ে সালমান শাহর মৃত্যু রহস্যটি আরো ঘনীভূত হয়েছে রুবি নামক এক নারীর ভিডিওবার্তার মাধ্যমে। সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে আবার। সালমান ভক্তরাও আন্দোলনে নেমেছেন মৃত্যু রহস্য উন্মোচনের দাবিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে নানা কথাবার্তা। টিভি টকশোগুলোতে সালমানের মৃত্যু রহস্য নিয়ে কথা চলছে। সালমানের মা নীলা চৌধুরী সেই শুরু থেকেই বলে আসছেন তার ছেলে সালমান আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। সম্প্রতি একটি বেসরকারি টিভির টকশোতেও নীলা চৌধুরী সালমান শাহ হত্যার বিচার দাবি করেন। সব দিকে যখন সালমান শাহকে নিয়ে চলছে তুমুল আলোচনা ঠিক সেই সময়ে এ নায়ককে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা এলো। এই অভিনেতার জীবন ও কর্ম তুলে ধরা হবে ‘আমাদের সালমান শাহ’ নামের এই চলচ্চিত্রে। ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন।

এ ব্যাপারে নির্মাতা জানান, বায়োগ্রাফিক্যাল ছবি না হলে এতে সালমানের জীবনসংশ্লিষ্ট অনেক ঘটনাই উঠে আসবে। রহস্যজনক মৃত্যু, তার স্ত্রী ও পরিবার এবং ক্যারিয়ারের জানা-অজানা গল্প তুলে ধরা হবে। তিনি আরো বলেন, সালমান শাহর আদর্শে বিশ্বাস করেন এবং তাকে হৃদয়ে লালন করেন এমন নায়ককেই খুঁজছেন তারা। জানা যায়, লাইভ টেকনোলজি ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ‘আমাদের সালমান শাহ’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

সালমান শাহকে নিয়ে চলচ্চিত্র

আপডেট সময় ০৬:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭