ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারি হাজিদের পেছনে ব্যয় ৫ কোটি টাকা

অাকাশ জাতীয় ডেস্ক:

বিগত ২০১৭ সালে সরকারি খরচে পবিত্র হজ পালনের জন্য ৩২০ জনকে পাঠানো হয়েছিল। এদের পেছনে বিমান ভাড়া ও খাবার বাবদ সরকারের ব্যয় হয়েছে ৫ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫২০ টাকা। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, রাষ্ট্রীয় খরচের হাজিদের ঢাকা-জেদ্দা-ঢাকা বিমান ভাড়া ও খাবার বাবদ এই খরচ হয়। প্রত্যেক হাজির পেছনে খরচ হয় ১ লাখ ৫৯ হাজার ৬১ টাকা।

বৈঠক শেষে কমিটির সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, এই খরচ শুধু থাকা ও বিমান ভাড়া। এছাড়া বাড়ি ভাড়াও সরকার দেয়। এই বাড়ি ভাড়া আগেই দেয়া হয়েছিল। তাই কমিটির উত্থাপিত প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, পবিত্র হজ পালনের জন্য সরকারি খরচে সৌদি আরবে যান। এই দলে সরকারের মন্ত্রী, সাংসদ, সংসদীয় কমিটির সদস্য, প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা থেকে শুরু করে পিয়ন, পরিচ্ছন্নতাকর্মী, গাড়িচালকও থাকেন। বাদ যান না ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও। এর মধ্যে ধর্মমন্ত্রী মতিউর রহমানের নির্বাচনী এলাকার লোকই বেশি সুযোগ পান বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খরব বের হয়।

কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি, এ.কে.এম এ আউয়াল (সাইদুর রহমান) এমপি, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, মোহাম্মদ আমির হোসেন এমপি এবং দিলারা বেগম এমপি অংশ নেন। বৈঠকে বিশেষ আমন্ত্রণে ধর্মবিষয়কমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সরকারি হাজিদের পেছনে ব্যয় ৫ কোটি টাকা

আপডেট সময় ০৮:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮