ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি স্বর্ণ আদাবরে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত বেঙ্গালুরুতে ধসে পড়া শিলাখণ্ডের আঘাতে নিহত ৭ ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল: চীনা রাষ্ট্রদূত জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় নিহত ৫৯

ওয়ার্ড-ইউনিয়ন আ. লীগ নেতাদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবার ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বর্ধিত সভায় বসবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভায় ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বাররাও থাকবেন। গণভবনে অনুষ্ঠিতব্য এ সভায় জাতীয় নির্বাচনের আগে ৮টি বিভাগের নেতাদের নিয়ে দুই দফায় মতবিবিময় করার কথা রয়েছে। প্রথম দফায় ৪ বিভাগ, দ্বিতীয় দফায় ৪ বিভাগের নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি। দলের একাধিক শীর্ষ নেতা এ তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, নির্বাচনকে উপলক্ষ করেই তৃণমূল নেতাদের সুসংগঠিত করা, নির্বাচনি প্রস্তুতি নিতে শেখ হাসিনা নির্দেশনা দেবেন। তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান শেখ হাসিনা। তাই বর্ধিত সভার আয়োজন। সংগঠনকে গতিশীল করা, দ্বন্দ্ব-কোন্দল নিরসন করাসহ আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে সরাসরি নির্দেশনা জানাতে এবার ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের নেতাদের ঢাকায় ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। একই উদ্দেশ্যে গত ২৩ জুন জেলা, থানা, মহানগর ও পৌরসভার নেতাদের ঢাকায় ডেকে বর্ধিত সভা করে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

দলের নীতি-নির্ধারণী নেতারা জানান, ওই বর্ধিত সভায় রাজনৈতিক সুফল এসেছে। ফলে একেবারে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে বর্ধিত সভা করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘দলের নেতাকর্মীদের গতিশীল করা ও আগামী সংসদ নির্বাচন উপলক্ষে নেতাকর্মীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দিতে আবারও বর্ধিত সভার আয়োজন।’ তিনি বলেন, এই বর্ধিত সভার সম্ভাব্য তারিখ ৭ এবং ১৪ জুলাই। প্রথম দফায় ৪ বিভাগের সঙ্গে দ্বিতীয় দফায় বাকি ৪ বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলীয় প্রধান।’

দলের অপর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের নেতাদের নিয়ে বর্ধিত সভা করার সিদ্ধান্ত নিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা।’ তিনি বলেন, ‘সংগঠনকে গতিশীল করতে ও আগামী নির্বাচনের প্রস্তুতি কিভাবে নিতে হবে তৃণমূলের নেতাদের সে নির্দেশনা দিতেই এ আয়োজন।’

জানতে চাইলে দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী আরও দু’টি বর্ধিত সভা আয়োজনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংগঠনকে গতিশীল করা তৃণমূল নেতাদের উদ্বুদ্ধ করতে এই বর্ধিত সভার উদ্দেশ্য।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ওয়ার্ড-ইউনিয়ন আ. লীগ নেতাদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮