ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বাংলাদেশ পুলিশের প্রশংসায় জাতিসংঘ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশ্বের নানা দ্বন্দ্ব সংঘাতপূর্ণ প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল।

রবিবার বিকালে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়ার নেতৃত্বে বাংলাদেশ সফররত পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশের পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করে বলেন, সংঘাতপূর্ণ ও যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে তারা শান্তি রক্ষায় অনন্য অবদান রাখছেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশকে আরও দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে ফরাসি ভাষায় দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি ।

বাংলাদেশের পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অন্যতম শীর্ষ পুলিশ প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বশান্তিরক্ষায় দক্ষতা ও যোগ্যতা প্রমাণে সমর্থ হয়েছে। তিনি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরও বাড়ানোর জন্য আন্ডার সেক্রেটারি জেনারেলের প্রতি অনুরোধ জানান।

এ সময় আইজিপি জাবেদ পাটোয়ারীর নারী পুলিশ; বিশেষ করে ফিমেল ফরমেড পুলিশ ইউনিটের সংখ্যা বাড়ানো এবং জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর সুপারিশ করেন।

সাক্ষাতকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কার্যক্রম সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়।

প্রতিনিধিদলে জাতিসংঘের পুলিশ অ্যাডভাইজর লুইস ক্যারিলহো, জাতিসংঘে বাংলাদেশ মিশনের ডিফেন্স অ্যাডভাইজর বিগ্রেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ, আন্ডার সেক্রেটারি জেনারেলের স্টাফ অফিসার এ্যালিস কিলম্যান ছিলেন।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি মো. মহসিন হোসেন, এনডিসি এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বাংলাদেশ পুলিশের প্রশংসায় জাতিসংঘ

আপডেট সময় ০৯:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮