ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

ইরফানকে সাহায্যে ফ্লাটের চাবি দিলেন শাহরুখ

আকাশ বিনোদন ডেস্ক:

কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন বলিউড অভিনেতা ইরফান খান ও তার পরিবার। সম্প্রতি লন্ডন থেকে টাইমস অব ইন্ডিয়াকে একটা লম্বা আবেগঘন চিঠি লেখেন ইরফান। যেখানে তিনি তার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা জীবনের লড়াইয়ের কথা জানান।

এরফান লেখেন, কীভাবে তিনি নিউরো এন্ড্রোক্রাইন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ইরফান খানের এই অসুস্থতার খবরে রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা পত্রলেখা, পরিচালক রাহুল ঢোলাকিয়া থেকে শুরু করে বলিউডের অনেক অভিনেতা, অভিনেত্রীই হতবাক হন। তার দ্রুত আরোগ্য কামনা করেন।

দীর্ঘদিনের বন্ধু ইরফানের পাশে দাঁড়িয়েছেন খোদ বলিউড বাদশা শাহরুখ খান। ‘স্পট বয়’-প্রকাশিত খবর অনুসারে, গত মার্চ মাসে ইরফানের অসুস্থতার খবর পেয়ে তার স্ত্রী সুতপাকে ফোন করেছিলেন কিং খান। ইরফানের স্ত্রী সুতপা শাহরুখকে তাদের বাড়িতে আসতে বলে জানান, ইরফান তার সঙ্গে দেখা করতে চান।

আমন্ত্রণ পেয়েই শুটিং স্থগিত রেখে মেহেবুব স্টুডিও থেকে সোজা ইরফানকে দেখতে যান শাহরুখ। ইরফান লন্ডনে চিকিৎসা করাতে যাবেন জেনে শাহরুখ তার লন্ডনের বাড়ির চাবি তাকে দেন এবং তাকে সেখানেই থাকতে বলেন। শাহরুখের উদ্দেশ্য ছিল লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে ইরফান যেন তার বাড়িতে নিজের বাড়ির মতোই থাকতে পারেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে টাইমস অব ইন্ডিয়াতে লেখা লম্বা চিঠিতে তার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান ইরফান।

তিনি লেখেন, আমার এই গোটা যাত্রাপথে অসংখ্য মানুষ আমার আরোগ্য কামনা করেছে। এরা সেসব মানুষ যাদের আমি চিনি, আবার অনেকেই এমন আছেন যাদের আবার চিনি না। আমার বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে থেকে প্রার্থনা করেছেন অথচ প্রার্থনা কিন্তু একটাই। এই বড় একটা শক্তি যেটা আমার শরীরের মধ্যে প্রবেশ করে শিরার মাধ্যমে আমার মাথার মুকুট হয়ে দাঁড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

ইরফানকে সাহায্যে ফ্লাটের চাবি দিলেন শাহরুখ

আপডেট সময় ০৭:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮