ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

যেকোনো সময় প্যারালাইজড হয়ে যেতে পারেন খালেদা: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

যেকোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারালাইজড হওয়ার আশঙ্কা করছেন তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কার কথা জানান।

ফখরুল বলেন, ঈদের দিন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন। তার শরীরের অবস্থা আগের চেয়ে অনেক নাজুক। তিনি একা হাঁটতে পারছেন না। আজকের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) খালেদা জিয়াকে চিকিৎসার জন্য প্রস্তাব দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ইউনাইটেড হাসাপাতালের প্রতি খালেদা জিয়ার আস্থা রয়েছে। অন্য জায়গায় তার আস্থা নেই। তিনি অন্য কোথাও চিকিৎসা নিবেন না। তাকে রাজনৈতিক কারণে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তার সঙ্গে রাজনৈতিকসুলভ আচরণ করা হচ্ছে না। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তিনি জাতীয় সংসদ নির্বাচনে কোনোদিন পরাজিত হননি। তার সঙ্গে সরকার অমানবিক আচরণ করছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া জনগণের সম্পদ, জনগণের নেত্রী। তার জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করবো। জনগণই খালেদা জিয়াকে মুক্ত করবে। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবো, গণতন্ত্রকেও মুক্ত করবো ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুলভাবে বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে।

প্রসঙ্গত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

যেকোনো সময় প্যারালাইজড হয়ে যেতে পারেন খালেদা: ফখরুল

আপডেট সময় ১২:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮