ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

আমরা সংগ্রামে জয়ী হব, জনগণ আমাদের সঙ্গে আছে: খসরু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের অবস্থান, আমাদের নির্ভরশীলতা বাংলাদেশের জনগণের ওপর। কোনো দেশ বা রাষ্ট্রীয় কোনো সংস্থার ওপর আমাদের নির্ভরশীলতা নাই।’

তিনি বলেন, ‘আমরা আমাদের সংগ্রামে জয়ী হব। কারন জনগণ আমাদের সঙ্গে আছে।’ রোববার চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময়ে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু বলেন, ‘যেসব দল রাষ্ট্রীয় সংস্থার ওপর নির্ভরশীল, অন্য দেশের ওপর নির্ভরশীল সে দলগুলো অস্থায়ী ভাবে হয়তো ক্ষমতা ধরে রাখতে পারবে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হতে পারবে না। আমরা আমাদের সংগ্রামে জয়ী হব। কারণ জনগণ আমাদের সাথে আছে।’

দলের নেতাকর্মীদের সঙ্গে চট্টগ্রামে নিজ বাসায় শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সরকার যে নির্বাচন দিতে চায় তাতে জনগণ ভোট দিতে পারবে না। চলমান অবস্থাকে রাজনৈতিক সংকট মন্তব্য করে আন্দোলনের মাঠে নামার কথা বলেন এই বিএনপি নেতা।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সামনে একটা নির্বাচনের কথা বলা হচ্ছে। কিন্তু যে নির্বাচন এ সরকার করতে চায় সে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না।’

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ ব্যালট ছিনতাই হবে। এর থেকে বাঁচতে হলে সহায়ক সরকার দরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকার দরকার।’

এই সময় নগরীর একটি কমিউনিটি সেন্টারের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

আমরা সংগ্রামে জয়ী হব, জনগণ আমাদের সঙ্গে আছে: খসরু

আপডেট সময় ০৬:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮