ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শেষ মুহূর্তের গোলে মিসরকে হারালো উরুগুয়ে

আকাশ স্পোর্টস ডেস্ক:

শেষ মুহূর্তের গোলে মিসরকে হারালো উরুগুয়ে। শুক্রবার রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় দিন মিসরকে ১-০ গোলে হারিয়েছে তারা। এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। ম্যাচের দ্বিতীয়ার্ধেও দুই দল ছিল সমানে সমান। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ৯০তম মিনিটে জোসে গিমিনেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। বিশ্বকাপে আজ দুই দলই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। তারা লড়াই করছে গ্রুপ ‘এ’ থেকে।

উরুগুয়ের পরবর্তী ম্যাচ আগামী ২০ জুন। এদিন সৌদি আরবের মুখোমুখি হবে তারা। এরপর ২৫ জুন রাশিয়ার মুখোমুখি হবে গডিন-সুয়ারেজ-কাভানিরা। অন্যদিকে, আগামী ১৯ জুন স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে মিসর। এরপর ২৫ জুন সৌদি আরবের মুখোমুখি হবে পশ্চিম আফ্রিকার এই দলটি।

শক্তিশত্তার দিক থেকে এই ম্যাচে উরুগুয়েই এগিয়ে ছিল। আর মিসরের অন্যতম শক্তির জায়গা ছিল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচে সালাহ মাঠে নামতে পারেননি। তারপরও উরুগুয়ের বিপক্ষে দারুণ লড়াই করেছে মিসর। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। গোলশূন্য অবস্থায় ‍বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ফিরে দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু ম্যাচের ৯০তম মিনিটে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা যায় উরুগুয়ে। ডান দিক থেকে সানচেজের ফ্রি-কিক থেকে দারুণভাবে হেড করে মিসরের জালে বল জড়ান জোসে গিমিনেজ। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। আর হতাশা নিয়ে মাঠ ছাড়ে মিসর। গতকাল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারায় স্বাগতিক রাশিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শেষেই রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা

শেষ মুহূর্তের গোলে মিসরকে হারালো উরুগুয়ে

আপডেট সময় ০৮:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮