ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ শুক্রবার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ও সুপ্রিম কোর্টের বরাত দিয়ে বৃহস্পতিবার এই সংবাদ জানিয়েছে আরব নিউজ।

সৌদি আরব সুপ্রিম কোর্ট ও চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ইয়েমান ও ওমান। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন ধার্য করা হয়।

এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট থেকে ঈদের চাঁদ দেখা-সংক্রান্ত একটি ঘোষণা দেয়া হয়েছিল। সেখানে আজ সন্ধ্যার পর খালি চোখে চাঁদ দেখা গেলে নিকটস্থ কোর্টে জানানোর জন্য দেশটির নাগরিকদের আহ্বান জানানো হয়।

সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে হিসেবে আগামীকাল বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাল চাঁদ দেখা গেলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হবে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। রমজানে এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলিমগণ।

এদিকে পূবের দেশ জাপানেও শুক্রবার ঈদুল ফিতর উদযাপন হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় জাপান চাঁদ দেখা কমিটির (রুইয়াতে হেলাল জাপান) বৈঠকে শুক্রবার ঈদের ঘোষণা দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ শুক্রবার

আপডেট সময় ১১:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮