ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

ময়দানে শেখ হাসিনার একমাত্র প্রতিপক্ষ খালেদা জিয়া: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির এই নেতা বলেন, ‘রাজনৈতিক ময়দানে শেখ হাসিনার একমাত্র প্রতিপক্ষ খালেদা জিয়া। এ জন্য তাঁর সঙ্গে এটা করা হচ্ছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকারের মনে রাখা দরকার, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্যারোলে মুক্তি পেয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তাঁর দলের নেতারাও কারাভোগের সময় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু দেশনেত্রীকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না।’

‘এর একমাত্র উদ্দেশ্য খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া। কিন্তু এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য খুব শিগগির জনতা বাঁধভাঙা জোয়ারের মতো বেরিয়ে আসবে।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘ঈদ একটি ধর্মীয় অনুষ্ঠান, এটি ইবাদতও। তাই আমাদের নেতারা হয়তো সবাই সেটা পালন করবেন, নামাজও পড়বেন। তবে দেশনেত্রী এখন কারাগারে। আমাদের কারো মনে আনন্দ নেই, খুশি নেই। ঈদের দিন দলের স্থায়ী কমিটির সদস্যরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে যাবেন।’ এ সময় তিনি জানান, ঈদের দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

ময়দানে শেখ হাসিনার একমাত্র প্রতিপক্ষ খালেদা জিয়া: রিজভী

আপডেট সময় ০৪:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮