ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রাশিয়া বিশ্বকাপের জমকালো উদ্বোধন

আকাশ স্পোর্টস ডেস্ক:

অপেক্ষার প্রহর শেষ হরো অবশেষে। রাশিয়ায় বসল বিশ্বকাপ। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে উঠল ২০১৮ বিশ্বকাপের পর্দা। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে তখনো বাকি আধ ঘণ্টা। ২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ অধিনায়ক ইকার ক্যাসিয়াস উন্মোচন করেছিলেন এবারের বিশ্বকাপের শিরোপা। রাশিয়ার মাঠের প্রথম বিশ্বকাপের পর্দা ওঠার শুরুটা হয়েছিল সেখান থেকেই।

লুঝনিকির মাঠে অপেরার জাদু নিয়ে এরপর ঢোকেন আইদা গারিফুলিনা। রুশ এই নারী শিল্পী থাকতে থাকতেই মাইক্রোফোনে হাতে দেখা মেলে ইংলিশ তারকা রবি উইলিয়ামসের। মাঝে ৩২ দেশের পতাকা নিয়ে করা হয় মাঠ প্রদক্ষিণ। সঙ্গে ৫০০ নৃত্যকর্মী আর জিমন্যাস্টদের মনোমুগ্ধকর নৈপুণ্য তো ছিলই।

পর্দা ওঠার পাট তো চুকল। এবার পালা মাঠের বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক আধা ঘণ্টা পর রাত ৯টায় স্বাগতিক রাশিয়া আর সৌদি আরবের ম্যাচ দিয়েই শুরু হয় বিশ্বকাপের ২১তম আসরের। এর আগে রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বকাপের ২১তম আসরের উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিলার নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ আমির হামজার

রাশিয়া বিশ্বকাপের জমকালো উদ্বোধন

আপডেট সময় ০৯:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮