ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

অতীতের ভুলের ক্ষমা চাওয়ার জন্যই ভারত গিয়েছিল বিএনপি: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করার কোনো সম্ভাবনা নেই বিএনপির। এজন্য তারাই তারা ১/১১ কুশীলবদের সঙ্গে নিয়ে পানি ঘোলা করতে চায়। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি ১/১১ কুশীলবদের সঙ্গে নিয়ে দেশে আবারও ষড়যন্ত্রের বীজ বুনছে। তারা (বিএনপি) তাদের পরম বন্ধু পাকিস্তানকে নিয়ে বহির্বিশ্বের নেতাদের কাছে নালিশ করছে। কারণ আগামী নির্বাচনে জয়লাভ করার কোনো সম্ভাবনা তাদের নেই।

সাম্প্রতিক বিএনপির ভারত সফর প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, অতীতের রাজনীতির ভুলের ক্ষমা চাওয়ার জন্যই ভারত গিয়েছিল বিএনপি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, এর কোনো ব্যত্যয় হবে না। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আর যদি তারা (বিএনপি) ২০১৪ সালের মতো আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তারা (বিএনপি) আত্মহননের পথ বেছে নেবে। তাই ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ জানান তিনি।

বিএনপি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নোংরা রাজনীতি করছে দাবি করে সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। তাদের মাথাব্যথা শুধুমাত্র বেগম জিয়ার হাঁটু আর কোমরের ব্যথা নিয়ে। তাই এই নোংরা রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসারও আহ্বান জানান। সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, কিছু দিন আগে বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেলে গিয়েছে এখন কেন যাবে না? এখন কেন ইউনাইটেড হাসপাতালে তাকে নিতে হবে? এর উদ্দেশ্য উদ্ঘাটন করা হোক।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি ভারতের কাছে ক্ষমতায় যাওয়ার জন্য ধরনা দিয়েছিল। কিন্তু ভারতের কাছ থেকে নাকে খদ দিয়ে ফিরে এসেছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের কাছে বিএনপি ধরনা দিয়েছে, কীভাবে ক্ষমতায় যাওয়া যায়। কিন্তু তাদের সে খায়েশ পূর্ণ হয়নি। আসলে তাদের দেশের ভোটারদের ওপর কোনো আস্থা নেই।

আগামী একাদশ নির্বাচন প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার দোহাই দিচ্ছেন। জনগণের সহানুভূতি চাইছেন। তার দল বিএনপি নতুন করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু নির্বাচন যথাসময়ে হবে। এই নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। তবে আবার যদি নির্বাচন বানচালের চেষ্টা করা হয়, তা কঠোর হাতে প্রতিহত করা হবে। গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করতে পেরে বিএনপি আত্মহত্যা করতে চেয়েছিল। কিন্তু এবার নির্বাচনে না এলে বিএনপির আত্মহত্যাই হয়ে যাবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, জোট নেত্রী রেহানা পারভীন, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

অতীতের ভুলের ক্ষমা চাওয়ার জন্যই ভারত গিয়েছিল বিএনপি: হাছান

আপডেট সময় ০৮:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮